দুদকে নিয়োগ পেলেন পিএসসি’র সাবেক সচিব আছিয়া খাতুন

১৪ জুন ২০২৩, ১২:৪২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
মোছা. আছিয়া খাতুন

মোছা. আছিয়া খাতুন © ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনে কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকার সময় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

মঙ্গলবার (১৩ জুন) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৬(১) ধারার বিধান মতে তিনি এই নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন-ভাতা, অনন্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।

২০২১ সালের ৩ মার্চ দুদকের বর্তমান চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ নিয়োগ পান। একই দিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহরুল হককে দুদকের কমিশনার করা হয়।

কিন্তু মোজাম্মেল হক খান ২০১৮ সালের ২ জুলাই কমিশনার হিসেবে দুদকে যোগ দিয়েছিলেন। তার পাঁচ বছর মেয়াদ আগামী ১ জুলাই শেষ হবে। মোজাম্মেল হকের স্থালাভিষিক্ত হচ্ছেন আছিয়া খাতুন।

১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া আছিয়া ২৯ বছর সরকারি চাকরিতে নানা পদে দায়িত্ব পালনের পর ২০২২ সালের ৩ জানুয়ারি পিএসসির সচিব থেকে অবসরে গিয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আছিয়া বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। পরে তিনি নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র থেকে এমএ ও এমবিএ ডিগ্রি নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬