গাছে ঝুলানো ব্যাগ থেকে মিলল কোটি টাকা মূল্যের তক্ষক

১৪ এপ্রিল ২০২৩, ১১:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© টিডিসি ফটো

ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সঙ্গে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪০০ গ্রাম। এটি গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি। 

উদ্ধারকৃত তক্ষকটি শুক্রবার বিকেলে বন বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বন বিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করেন।

আরও পড়ুন: ভুয়া এতিমখানায় পুলিশের অভিযান, আটক ৪

এ ঘটনায় মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীরা একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এরপর ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, তক্ষকের উচ্চমূল্যের কথা ছড়িয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তক্ষক রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

ট্যাগ: প্রাণী
মোস্তাকুর রহমানের গভর্নর নিয়োগ ৪ কারণে সরকারের ব্লান্ডার: ড…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডের আবেদনের খবর শুনে ইউনিয়ন পরিষদে ভিড়, টাকা দ…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকে…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীর মরদেহ হাসপাতালের সামনে ফেলে পালালো স্বামী
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬