আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

৩১ মার্চ ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে আজ। মেট্রোরেলের আরও নতুন দুই স্টেশন চালু হওয়ার পর সব স্টেশনে থামবে মেট্রোরেল। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে যথাক্রমে চালু হচ্ছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। জানানো হয়, এরইমধ্যে উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।

এর আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। আগারগাঁও পর্যন্ত এখন বাকি দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া।

আরও পড়ুন: সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার আবেদন ১৩ এপ্রিল পর্যন্ত।

আজ থেকে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে। অর্থাৎ, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনেই ট্রেন থামবে। আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষদিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।  

এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। আর সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬