সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার আবেদন ১৩ এপ্রিল পর্যন্ত

৩০ মার্চ ২০২৩, ১১:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য আগামী ১৩ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুরু হবে আগামী শনিবার (১ এপ্রিল) থেকে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অনলাইনে আবেদন করতে পারবেন। যথাযথ নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের “সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০” অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা আগামী শনিবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে। আর ১৪ এপ্রিলের মধ্যে আবেদনগুলো সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণকে পাঠাতে হবে।

মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬