টিএসসির স্বোপার্জিত স্বাধীনতার ভাস্কর শামীম শিকদার আর নেই

২১ মার্চ ২০২৩, ১০:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
শামীম শিকদার

শামীম শিকদার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক ও একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন।রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

শামীম শিকদারের ভাস্কর্যগুলোর কিউরেটর মো. ইমরান হোসেন তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

মো. ইমরান হোসেন বলেন, নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন শামীম শিকদার। দেশে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন।

অসম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যে গত ৭ মাস আগে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। পরে অসুস্থ হওয়ায় ৪ মাস আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুটি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরও স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মো. ইমরান হোসেন আরও বলেন, তার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। ঢাবির চারুকলা অনুষদে জয়নুল আবেদিনের ভাস্কর্যটি তিনি নতুন করে করতে চেয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুয়ের্নিকা ভাস্কর্যও নতুন করে করার পরিকল্পনা ছিল শামীম শিকদারের। তবে, মন্ত্রণালয়ের ‘অসহযোগিতার’ কারণে বেশি দূর এগোতে পারেননি।

ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ নির্মাণ করেন। 

এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন। ২০০০ সালে তিনি একুশে পদক পান। সিরাজ সিকদারের বোন শামীম শিকদারের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তারা দুজনই যুক্তরাজ্য প্রবাসী।

সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬