বাস খাদে পড়ে রংপুরে ২ জনের মৃত্যু, বহু হতাহত

১১ মার্চ ২০২৩, ১১:২৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

রংপুরে ময়না পরিবহনের বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। জেলার পাগলাপীর বটতোলা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুরের পাগলাপীর ভিন্নজগৎ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গ্রাম হিসাবে গরু-মুরগি বিক্রি করছে সুপারশপগুলো

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, জলঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের এক বাস সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পাগলাপীর পার হয়ে বটতলা নামক স্থানে ভিন্ন জগৎ সড়কের খাদে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা গেছেন। একজনের আনুমানিক বয়স ২৫ ও অন্যজনের ৪৫ হবে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ।

ট্যাগ: বাস
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬