বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে: হাইকোর্ট

০১ মার্চ ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদেশ দেওয়ার সময় এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে এ র‌্যাগিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। 

আদালত বলেছেন, সব বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষার্থী প্রথমবর্ষে ভর্তির সময় ওই শিক্ষার্থী এবং তার অভিভাবকের কাছ থেকে অঙ্গীকার নিতে হবে র‌্যাগিংয়ের মতো কাজে যেন জড়িত না হয়। র‌্যাগিংয়ের মতো কাজে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ

পরে আদালত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম  অবিলম্বে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

পাঁচ শিক্ষার্থী হলেন- ইবি ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া। অন্তরা ছাড়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাতক্ষীরায় খোলাবাজারে পেট্রোল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার
  • ১৭ মার্চ ২০২৬
মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ
  • ১৭ মার্চ ২০২৬
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence