রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ

০১ নভেম্বর ২০২২, ০৩:৪৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। র‌্যাগিংয়ের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও এর শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে কোথাও কোনো প্রকার র‌্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ র‌্যাগিং করলে বা তা করতে কাউকে উদ্বুদ্ধ করলে বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬