প্রতীকী ছবি © টিডিসি ফটো
শিক্ষা বোর্ডের পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে। যেখানে দেশের ১১ টি বোর্ডের একসঙ্গে ফলাফল প্রকাশ করবে বোর্ড। যেখানে আছে এবারের ৯৩ হাজার আলিম পরীক্ষার্থীও। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে পরীক্ষা, হলের গার্ড দেওয়ায় কড়াকড়ি ও খাতা মূল্যায়নে শিক্ষকদের বারবার সতর্ক করা সহ বেশ কয়েকটি বিষয় ব্যাপক আলোচনা হয়েছে। তাতে সবমিলিয়ে এইচএসসির ফলাফলে বড় ধরণের পরিবর্তন আসার কথা বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কমতে পারে জিপিএ-৫ সংখ্যাও।
গত এক দশকে আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। ওই বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার ৪৫৭ জন। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিলেন ২০১৮ সালে, মাত্র ১ হাজার ২৫১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪২৩ জন। ২০১৭ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১ হাজার ৮১৫ জনে। ২০১৮ সালে আরও কমে ১ হাজার ২৫১ জনে নেমে আসে। তবে ২০১৯ সালে বেড়ে ২ হাজার ২৪৩ জন এবং ২০২০ সালে ৪ হাজার ৪৮ জন জিপিএ-৫ পান।
২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৮৭২ জন। পরের বছর ২০২২ সালে এ সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৪৫৭ জনে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। তবে ২০২৩ সালে তা কমে ৭ হাজার ৯৭ জনে নেমে আসে। ২০২৪ সালে বেড়ে ৯ হাজার ৬১৩ জন হলেও সর্বশেষ ২০২৫ সালে আবার কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮ জনে।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪৫ জন। শতকরা হিসাবে এ হ্রাসের পরিমাণ প্রায় ৫৫ দশমিক ৫৮ শতাংশ।