এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের সময় ৭ দিন, তারিখ জানাল বোর্ড

২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য ৭ দিন সময় পাবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায়য় এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

আরও খবর: এইচএসসির ফল ৩১ অক্টোবর

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও যে কোনো মোবাইল ফোন নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে। উল্লেখ্য যে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

সংবাদ সম্মেলন শনিবার বেলা ১১টায়, কখন থেকে ফল দেখতে পাবেন শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
তৌসিফ হয়ত আরো বড় অভিনেতা হবে, তবে ব‍্যক্তি তৌসিফ অলরেডি অন…
  • ২৭ অক্টোবর ২০২৬
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম ও কর্মসংস্থান …
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ড…
  • ২৭ অক্টোবর ২০২৬
টেরিটরি এক্সিকিউটিভ নিয়োগ দেবে নাবিল গ্রুপ, আবেদন ১০ নভেম্ব…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের কাছে কি হারতে যাচ্ছেন নেতানিয়…
  • ২৭ অক্টোবর ২০২৬