ব্যানারে ‘দূর হ দুঃশাসন’ লেখা থাকায় পুলিশের আপত্তি

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট শহরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের ওই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘একুশের উচ্চারণ দূর হ দুঃশাসন’। সাংস্কৃতিক জোটের কর্মীদের অভিযোগ, ব্যানারের এই লেখা দেখে সেটি খুলে ফেলতে চাপ দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। এরপর লেখাটি কালো কাপড় দিয়ে ঢেকে অনুষ্ঠান করেন তাঁরা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় জানান, অনুষ্ঠান শুরুর আগে সদর থানার ওসি এসে ব্যানার সরিয়ে ফেলতে চাপ দেন। অনুষ্ঠানে আসা শিশুশিল্পীদের কথা চিন্তা করে ব্যানার না সরিয়ে লেখাটি কালো কাপড়ে ঢেকে অনুষ্ঠান করেছি। এটি স্বাধীন মতপ্রকাশের প্রতি আক্রমণ বলে মনে করেন শংকর রায়। তিনি বলেন, দুঃশাসন অপছন্দ হয় কার? যিনি দুঃশাসন করেন তাঁর। এটি তো আমাদের বিভিন্ন সংগ্রামের স্লোগান। বিষয়টি এত বড় করে দেখার কারণ আমাদের জানা নেই।

পুলিশের এমন আচরণে অবাক হয়েছেন উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, পুলিশ একটি গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন। ওই গোষ্ঠী ত্বকী হত্যাসহ নানা অপকর্ম করে বেড়ায় প্রশাসনের ছত্রচ্ছায়ায়। তাই আমরা প্রতিবাদে কালো কাপড় দিয়ে ব্যানার ঢেকে অনুষ্ঠান করেছি। আমরা ব্যানারে দুঃশাসন লিখে ভুল করিনি। কারণ, আমার এখনো ত্বকী হত্যার বিচার পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি আনিচুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যানারে দুঃশাসন শব্দটি লেখা থাকায় সেটি নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। সেখানে হামলা হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে তাঁদের ব্যানারের সেই লেখা বাদ দিয়ে অনুষ্ঠান করতে বলা হয়েছিল। তবে চাপ দিয়ে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেন ওসি।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close