টিকটক করতে নদীতে নেমে যুবকের মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করেন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করেন © সংগৃহীত

টিকটক করতে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে পানিতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ এলকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত অপু ঘরিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টাঙ্গাইলের জ্যেষ্ঠ স্টেশন অফিসার ইদ্রিস মিয়া এ তথ্য জানান।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, দুপুরের দিকে হাতিলা থেকে ৫-৬ জন নদীর পারে টিকটক করতে আসেন। টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়।

এ সময় অন্যরা উঠতে পারলেও অপু নদীর স্রোতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব প্রতিষ্ঠানে পাস করেননি একজন শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯
  • ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২
  • ৩১ অক্টোবর ২০২৬
অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়
  • ৩১ অক্টোবর ২০২৬