বাংলাদেশে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে ডেনমার্ক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
গুলশানে ড্যান'বি সদস্যদের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেনের মতবিনিময়

গুলশানে ড্যান'বি সদস্যদের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেনের মতবিনিময় © সংগৃহীত

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেছেন, পোশাক খাতের পর এবার বাংলাদেশের নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে ডেনমার্ক। অনিরাপদ খাবারের জন্য নানা রোগব্যাধি বাড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ড্যানিশ ফুড এজেন্সি আগামী মে মাস থেকে এ কাজ শুরু করবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশের (ড্যান'বি) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, ড্যান'বি দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সম্পর্ক সুসংহত করতে ভূমিকা রাখবে।

ড্যান'বির আহ্বায়ক অ্যালবর্গ ইউনিভার্সিটি, ডেনমার্কের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইমরানুল হক, আমরিন তালুকদার, প্রফেসর ড. আকতার-উজ-জামান, ফয়সাল বিন মজিদ, দীন মোহাম্মদ, মো. হাসান ইমাম, সাংবাদিক এম মামুন হোসেন, ড. আবু হামজা প্রমুখ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬