আ.লীগ ছাড়া বাকি প্রার্থীদের মনোনয়ন বাতিল

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝি ও রাহাত খান রুবেল

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝি ও রাহাত খান রুবেল © সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের মনোনয়ন বৈধতা পেয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম আহমেদ বলেন, রোববার (১৯ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে দুজনকে বিধি অনুযায়ী বাতিল করা হয়েছে।

এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রাহাত খান রুবেলের ঋণখেলাপি রয়েছে। বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির আড়াইশ মানুষের সই সমর্থনপত্রের মধ্যে পাঁচজনকে ফোন করা হয়। চারজনের সমর্থন পাওয়া গেলেও অপরজনের ভোটার নম্বরের সঙ্গে গড়মিল পাওয়া যায়। এজন্য তারও মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীনের একটা ঋণের ব্যাপারে আমি গ্যারান্টেড হয়েছিলাম। যার কারণে আমার মনোনয়নপত্র আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করবো এবং নির্বাচনও করবো।

একই বিষয়ে জানতে মনোনয়ন বাতিল হওয়া অপর প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

প্রসঙ্গত, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৬ জন। ইভিএম পদ্ধতিতে মোট ৮৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬