এনআইডি কার্ডে ইকবাল হয়ে গেলেন তাহমিনা

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
এনআইডি কার্ডে ইকবাল হয়ে গেলেন তাহমিনা

এনআইডি কার্ডে ইকবাল হয়ে গেলেন তাহমিনা © টিডিসি ফটো

ভুল তথ্যপূরণের কারণে ভোলার লালমোহনে ইকবাল (১৮) নামের এক ব্যাক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডে হয়ে গেলেন তাহমিনা। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন।

জানা গেছে, ইকবাল উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির কৃষক মফিজ মিয়ার ছেলে। ইকবাল অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করতে  গিয়ে দেখেন অপরিচিত এক নারীর ছবি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ইকবাল জানান, সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আসা যাওয়ার বাসের চালকের সহকারীর কাজের জন্য আবেদন করেন। তখনি এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অনলাইনে এই কার্ড ডাউনলোডের পর দেখেন এই কাণ্ড।

এই এনআইডি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জানিয়ে তিনি বলেন, এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় চবি ছাত্রী আহত, পুলিশ সদস্যের বিচার দাবি।

জানা যায়, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পাওয়ার জন্য নিবন্ধন করেন ইকবাল। ১৭ ফেব্রুয়ারি জরুরী প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান, এনআইডিতে তরুনের ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।

ইকবাল অভিযোগ করে বলেন, কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ডের কপিটি নামানোর পর দেখি সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। কার্ডটিতে ওই নারীর ছবির নিচে স্বাক্ষরও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে তিনি বলেন দ্রুত যেন তার এ সমস্যা সমাধান করা হয়।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সে…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence