নোয়াখালীতে পৌর বার্ড নার্সিং স্কুলের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান © টিডিসি ফটো

নোয়াখালী পৌরসভার আওতাধীন অনুষ্ঠিত হয়েছে 'সোনাপুর পৌর বার্ড নার্সিং স্কুল' এর শীতকালীন বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার( ১১ই ফেব্রুয়ারী ২০২৩ইং) নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও পৌর বার্ড নার্সিং স্কুলের অধ্যক্ষ মো. আবুল কাশেম এর সভাপতিত্বে সকাল ৯টায় প্রথম অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান সহ আরো অনেকে।

২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

আরও পড়ুন: ১১-১৪তম গ্রেডে ৩১ জন নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু,নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, কাউন্সিলর বদরুল হাসান বাবলু, কাউন্সিলর ফখরুখ ইসলাম মাহমুদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে নেপথ্য কারিগর চীন
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে যুক্তরাষ্ট…
  • ০৮ এপ্রিল ২০২৬
close