মাহিয়া মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ কাদেরের

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও চিত্রনায়িকা মাহিয়া মাহি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও চিত্রনায়িকা মাহিয়া মাহি © সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে সদস্য করতে দলের দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। তখন রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করলে ওবায়দুল কাদের এ নির্দেশনা দেন।

আওয়ামী লীগের সূত্র জানায়, মাহিয়া মাহি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, ‘সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।’ 

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার মা’কে মারধর করে অর্থ আত্মসাতের অভিযোগ

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের। 

জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে। তবে কোন উপ-কমিটিতে তাকে দেওয়া হয়েছে তা জানা যায়নি। 

এ বিষয়ে মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার জানান, সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। তিনি মাহিকে সংগঠনের জন্য কাজ করতে বলেছেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence