টিকটকে কমেন্ট করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ PM
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে স্থানীয় একটি বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। 

পরে বিষয়টি সমাধানে আজ শনিবার সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এর আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটি সমাধানে শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে গেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬