ছাত্রলীগ নেতার মা’কে মারধর করে অর্থ আত্মসাতের অভিযোগ

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ছাত্রলীগ নেতার বাসায় হামলা করে লুট

ছাত্রলীগ নেতার বাসায় হামলা করে লুট © সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্রলীগ নেতা হাফিজের বাসায় ঢুকে তার মা মোসা. হাচনা ভানুকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় বিএনপি সমর্থক কবির হাওলাদারের সাথে তর্কের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে হাফিজ জানান।  

এ ঘটনায় হাফিজ তিন জনকে অভিযুক্ত করে দশমিনা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

আরও পড়ুন: হাতে হারিকেন ধরিয়ে সরকারকে বিদায় দেওয়ার পালা: নুর

স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার রাতে দশমিনা উপজেলার রনগোপালদী বাজারে ছাত্রলীগ নেতা হাফিজের সাথে স্থানীয় বিএনপি সমর্থক কবির হাওলাদারের তর্ক হয়। লিখিত অভিযোগে বলা হয় তর্কের কিছুক্ষণ পরে উত্তেজিত কবির হাওলাদার, রবিউল ইসলাম রুবেল, নাফিউল হাসান সনেট হাফিজের বাসায় গিয়ে ঘরে ঢুকে হাফিজের মাকে মারধর করে ৪৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

অভিযুক্ত কবির হাওলাদার সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন হাফিজ।

এ বিষয় দশমিনা থানার এস আই মেহেদী হাসান বলেছেন, এ ঘটনা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence