এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ

৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ PM
এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ

এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ © প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এ পর্যন্ত দেশের চার জেলায় মোট ৫ জন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এবার পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এই পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর থেকে আজ রাত পর্যন্ত সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁওয়ে একজন এবং মাগুরায় দুইজন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ফলাফল প্রকাশের পর আজ দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় হৃদয় সরদার নামের এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় সরদার (২০) দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। স্থানীয়রা জানায়, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে হতাশায় ভুগছিল হৃদয়। এদিন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ দুপুরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই পরীক্ষার্থী হলেন বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার। বাপ্পি সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, অনন্যা শিকদার মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামে লক্ষ্মীপুরের কমলনগরের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। ফলাফল প্রকাশের পর দেখা যায়, ভূমিকা রানী দাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাব্বিল হোসেন (১৮) নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

জানা যায়, দুপুরে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হতাশ হয়ে পড়েন। পরিবারের ধারণা, পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬