যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
যুব মহিলা লীগের সম্মেলন

যুব মহিলা লীগের সম্মেলন © সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নেতাকর্মীরা সকাল ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দেন । রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মহিলা লীগের নেতাকর্মীরা সম্মেলন যোগ দেন। বিভিন্ন ইউনিটের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মাঠে অবস্থান করেন। সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন তারাও।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট

সম্মেলনে সভাপতিত্ব করছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করছেন।

এর আগে যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ১৭ মার্চ। তাতে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬