১০ ডিসেম্বর ঘিরে প্রস্তুত র‍্যাবের হেলিকপ্টার

০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
১০ ডিসেম্বর ঘিরে প্রস্তুত র‍্যাব

১০ ডিসেম্বর ঘিরে প্রস্তুত র‍্যাব © সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ঢাকা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই সমাবেশকে ঘিরে যেকোনও ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যেকোনো ধরনের নাশকতা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

আরও পড়ুন: বিএনপি নেতা আমান-জুয়েলের জামিন

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপি গণসমাবেশকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের হামলা ও নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান।

কমান্ডার মঈন বলেন, অনলাইনে দুষ্কৃতকারীদের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অপচেষ্টাও প্রতিহত করবে র‌্যাব। এজন্য সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

ট্যাগ: বিএনপি
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬