বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলের আকার বাড়ছে

২৯ নভেম্বর ২০২২, ০৭:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের তহবিলের আকার বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের বরাদ্দের ৫ শতাংশ অর্থ এ তহবিলে অনুদান হিসেবে জমার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে এবং দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানবসম্পদ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: যে তিন কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশে দেরি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের ৫ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দিতে হবে। চলতি বছর সিএসআর খাতে যে বাজেট ধরা হবে, তার ৫ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের তহবিলে জমা দিতে হবে আগামী বছরের ৩০ মের মধ্যে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ডিসেম্বরভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত সিএসআরের বাজেট হতে ৫ শতাংশ অর্থ পরবর্তী বছরের ৩০ মের মধ্যে প্রধানমন্ত্রীর উল্লিখিত তহবিলের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬