বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, তবে ভোটের মাধ্যমে তাদের আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। রবিবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নাশকতাসহ দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে- নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে তা  প্রতিহত করবে।

আরও পড়ুন: এসএসসির ফল নিয়ে দুপুর ১টায় শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ’৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী ও যুদ্ধাপরাধের দোসর। তারা ’৭৫ এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী ও অগ্নিসন্ত্রাসী- তারাই আবার উদ্যত হয়েছে। মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ প্রমুখ।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬