আজ ডেঙ্গুতে আরও মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫১৫ জন

২২ নভেম্বর ২০২২, ০৬:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

দেশে ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে রাজধানীসহ সারাদেশে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩১ জন।এদিকে ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৩৭ জনের।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছোপ্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন।বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯৮৮ জন।

প্রসঙ্গত, মূলত দেশে প্রতিবছর বর্ষায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়।এ বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন।

ট্যাগ: ডেঙ্গু
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
close