পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করলো পুলিশ

১৮ নভেম্বর ২০২২, ১২:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © সংগৃহীত

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে। গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ বিদেশে অবস্থানরত এই অনলাইন অ্যাকটিভিস্টের বিরুদ্ধে মামলাটি করেছে। 

মামলায় পিনাকী ভট্টাচার্যসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়। বাকি দুজনের নাম মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক নেতা মফিজুর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর মুশফিকুল পলাতক।

আরও পড়ুন: ইবি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে তদন্তে নামছে ইউজিসি

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

মামলায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট গত ১৪ অক্টোবর নজরে আসে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের। ওই পোস্টে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ মফিজুরের দুটি মুঠোফোন জব্দ করে।

এই মামলার আসামি মফিজুর রহমানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি। মামলায় বলা হয়, মফিজুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করেছেন। পরে সেই তথ্য তিনি বিদেশে অবস্থানরত পিনাকী ভট্টাচার্য, মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মফিজুর রহমানসহ অন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা হয়।

প্রসঙ্গত, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা পিনাকী ভট্টাচার্য একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কয়েক বছর ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। পিনাকী ভট্টাচার্য নানা বিষয়ে সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে থাকেন।

ট্যাগ: পুলিশ
আইসল্যান্ড ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত, থ…
  • ০৯ জুন ২০২৬
তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, পরিচয় নিয়ে বিএনপি-জামায়াতের…
  • ০৯ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ০৯ জুন ২০২৬
সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, ফিফার ভূমিকা নি…
  • ০৯ জুন ২০২৬
বিশ্বকাপে চোটের অভিনয় করলেই কঠোর শাস্তি
  • ০৯ জুন ২০২৬
সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু
  • ০৯ জুন ২০২৬