সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু

০৯ জুন ২০২৬, ০৭:৩২ AM
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা © সংগৃহীত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ঢাকার সাভারে বসবাস করতেন এবং ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের জন্য এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। দৌড়ানোর একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। বিষয়টি বুঝতে পেরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবন রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাঠে অসুস্থ হয়ে পড়ার পর জীবন রহমানকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬