অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু

মোহাম্মদ পারভেজ

মোহাম্মদ পারভেজ © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজের স্ত্রী অন্যত্র চলে যাওয়ার অভিমানে বিষপান করে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। তিনি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নতুন বিবাহিত স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এ কারণেই গত রোববার তিনি বিষপান করেন। এরপর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিষপানের আগে পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন, ‘আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি।’ এরপর তিনি অচেতন হয়ে পড়েন।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পারভেজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। কীটনাশক খাওয়ার পর তাকে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পাঁচলাইশ থানায় রয়েছে। পরিবার থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬