অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

০৮ জুন ২০২৬, ০৯:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৫ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ রেজবি ওই বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সালাউদ্দিন মিয়ার মেয়ে।

জানা গেছে, গেল ১ বছর আগে ওই বাড়ির ওমান প্রবাসী সুমনের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিভাবে রেজবির বিয়ে হয়। এরপর থেকে রেজবি শশুড় বাড়িতে যান। সেখানে শাশুড়ির কাছে থেকে পড়াশোনা করেন। সম্প্রতি তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো। কিন্তু তাতে শাশুড়ি রাজি ছিলেন না। পরে আজ সকালে এবিষয়ে শাশুড়ির সঙ্গে রেজবির ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রেজবি অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

অভিযোগ রয়েছে, গেল কয়েকদিন ধরে পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে শাশুড়ির সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহনে বাধা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রেজবি। যার কারনে আত্মহত্যা করেন তিনি।

এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মৃতের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে। এই মুহূর্তে স্বজনদের আহাজারি চলছে। এঘটনায় পুলিশ তদন্তসহ প্রয়োজনীয় কাজ করছে।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9