মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

০৪ জুন ২০২৬, ১০:৪৪ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১০:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মায়ের সঙ্গে অভিমান করে  সুরাইয়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (৩ জুন)  উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের বড় ধলরাহচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।সন্ধ্যায় মাদারীপুরের কালকিনিতে এই ঘটনা ঘটে। 

নিহত সুরাইয়া খাতুন ওই গ্রামের শাহীন আলমের মেয়ে এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়া দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। এর মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। পরে তার মা বাবার বাড়িতে বেড়াতে গেলে সুরাইয়া নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬