সিলিং ফ্যানে ঝুলছিল এসআইয়ের মরদেহ

০২ জুন ২০২৬, ০৫:০৯ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৫:১০ PM
সাজেদুল হক

সাজেদুল হক © সংগৃহীত

রাঙামাটির তবলছড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে তবলছড়ির ডাকঘর কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাজেদুল হক রাঙামাটির কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সাজেদুল হক তবলছড়ির একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার রাতে ওই বাসার একটি কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ জামালপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9