পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ মে ২০২৬, ১১:৫৫ AM
বগুড়া পুলিশ লাইন

বগুড়া পুলিশ লাইন © সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইনসের নিজস্ব ভবনের ভেতর থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যবর্তী যেকোনো সময়ে তিনি গায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং স্ত্রীসহ তাঁর দুটি সন্তান রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে নৈশ ডিউটি বা অন্য কোনো সময়ে পুলিশ লাইনসের ভেতরে অবস্থিত বেতার শাখার নিজস্ব কার্যালয়ে এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে ফাঁস নেন। আজ সকালে সহকর্মীরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

আরও পড়ুন: বিশ্বকাপ দল ঘোষণার তারিখ জানাল আর্জেন্টিনা, মেসিদের সঙ্গে কারা থাকছেন?

সংবাদ পাওয়া মাত্রই বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহটি নামিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে এএসআই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এটি নিছকই আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখতে জেলা পুলিশ ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।’

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬