নিজ কক্ষে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ

১৫ মে ২০২৬, ০৯:১৭ AM
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস © টিডিসি ফটো

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, মাওলানা ইদ্রিস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন। তার এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কেউ প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬