সিলিং ফ্যানে ঝুঁলছিল পুলিশের এএসআইয়ের নিথর দেহ

০২ জুন ২০২৬, ০৭:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে সাজেদুল হক নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন।

সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে রাত প্রায় ১টার দিকে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এএসআই সাজেদুল হক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় রাঙামাটি জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। সহকর্মীরা সাজেদুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9