সতীনের সঙ্গে বিরোধ, আমগাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ মে ২০২৬, ১০:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

গতকাল শুক্রবার (২৩ মে) ভোরে উপজেলার ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল কাঠালিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত পারভিন আক্তার মৃত আব্দুল গফুরের স্ত্রী। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারভিন আক্তারের সঙ্গে তার সতীন নুর বাহারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহের কারণে প্রায়ই মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার আগের রাতেও দুই পক্ষের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে পারভিন আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, অভিমান করে তিনি রাতে ঘুমের ওষুধও সেবন করেছিলেন। পরে স্বজনরা বিষয়টি মীমাংসা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

তবে শুক্রবার ভোরে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ বসতঘরের উঠানে থাকা একটি আমগাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন পারভিন আক্তার। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির উঠানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মরিচ্যা বাজারস্থ আল-বারাকা হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উখিয়া থানার এসআই সুস্ময় দাস গুপ্ত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬