মাদক কারবারিদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

১৫ নভেম্বর ২০২২, ০৮:০৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
তুমব্রু সীমান্ত

তুমব্রু সীমান্ত © ফাইল ছবি

বান্দরবান জেলার তমব্রু সীমান্তে সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তাও আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

এতে আরও বলা হয়, র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

আরও পড়ুন: মাদক বিক্রেতা ডাইরেক্ট শয়তান, গ্রহীতা অসুস্থ: শামীম ওসমান

আইএসপিআর জানিয়েছ, মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close