আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস

১৪ নভেম্বর ২০২২, ১০:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস

আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস © ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে। নতুন এই সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: ১৫ নভেম্বর থেকে অফিসের সময়সূচি ৯-৪টা করে প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪ টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’ 

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence