১৫ নভেম্বর থেকে অফিসের সময়সূচি ৯-৪টা করে প্রজ্ঞাপন জারি

০১ নভেম্বর ২০২২, ০৪:৫২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM

© সংগৃহীত

১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে পরিচালিত হবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সূচি অনুযায়ী চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৮টায় অফিস শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। তিনি বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সুপ্রিমকোর্ট, বাংলাদেশ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এছাড়া স্কুল-কলেজের সময়সূচির বিষয়ে ওনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্যুতের জন্য সময়সূচি ১ ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল। এখনো এক ঘণ্টা কমই অফিস চলবে। এখন এটা ৯-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে।

অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হচ্ছে। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। এর ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে (অন্য কোনো প্রতিষ্ঠান বা আবাসিকে) দেওয়া সম্ভব হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে ঈদ উৎসব: আনন্দ মিছিলে ফিরল হারানো ঐতিহ্য
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence