সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২২, ১১:২৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

সারাদেশে ১০০টি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন তিনি।

সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।  

শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। আমরা দেশের উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা করেছি। সেই লক্ষ্যে আজ ১০০ সেতুর উদ্বোধন করা হলো।

তিনি বলেন, দেশ ডিজিটাল হয়েছে। দেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক ঠিক মত পাওয়া যেতো না, সেখানে আমরা শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা করেছি। এর জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসাথে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।

আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সেতুগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলো ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬