নরসিংদীতে তরুণী হেনস্তার অভিযোগে গ্রেফতার সেই নারী মুক্তি পাচ্ছেন

২৭ অক্টোবর ২০২২, ০৭:১৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ভুক্তভোগী ও গ্রেফতার মার্জিয়া আক্তার

ভুক্তভোগী ও গ্রেফতার মার্জিয়া আক্তার © সংগৃহীত

পশ্চিমা পোশাক পরায় নরসিংদী রেলস্টেশনে হেনস্তার শিকার হন এক তরুণী। এই ঘটনায় গ্রেফতার মার্জিয়া আক্তার ওরফে শিলাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ জামিনাদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল ও মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

আরও পড়ুন: ডিসিদের সিন্ডিকেট সদস্য করার পক্ষে না ইউজিসি-উপাচার্যরা 

ইতিপূর্বে গত ১৬ আগস্ট শিলাকে জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর ২১ আগষ্ট চেম্বার আদালত জামিনাদেশ স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, হেনস্তার শিকার তরুণী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনলাইনে রাস্তায় তৈরি করা বিভিন্ন খাবারের ভিডিও দেখে তিনি গত ১৭ মে এক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে নরসিংদীতে গিয়েছিলেন। ফেরার পথে পরদিন ভোরে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় জিনস ও টপস পরার কারণে গালিগালাজ ও মারধরের শিকার হন তরুণী। তার সঙ্গে থাকা দুই বন্ধুও মারধরের শিকার হন। এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে পুরো দৃশ্য ভিডিও করেন। এই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোশাকের জন্য তরুণীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

এ ঘটনায় পর নরসিংদী রেল পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা করে। এ মামলায় গত ৩০ মে মার্জিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

ট্যাগ: নারী
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close