৫০০ শিক্ষককে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান

২৭ অক্টোবর ২০২২, ০৩:৫৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
৫০০ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা

৫০০ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা © সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ শতাধিক শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সব শিক্ষক-শিক্ষিকাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ স্লোগান সামনে রেখে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বাবু, রোকেয়া মুনছুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, জেলা পরিষদ সদস্য কাজল প্রমুখ।

শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬