গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব

২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM
আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার এবং সাকিব আল মাহমুদ

আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার এবং সাকিব আল মাহমুদ © সংগৃহীত ও সম্পাদিত

নারায়ণগঞ্জের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত এই কমিটি আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে।

গত ১৩ এপ্রিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহযোগী অধ্যাপক ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. মোহাম্মদ শরিফুল আলম, সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাব মডারেটর হুমায়ুন কবির এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক মো. এ.কে.এম. শাহাবুদ্দিনের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল মাহমুদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. হাসান, সহ-সভাপতি মো. আনান সাফি ভুঁইয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদুল হোসেন দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— কোষাধ্যক্ষ মো. রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আল-আমিন হক, আউটডোর সম্পাদক মাহি আলম রিয়াদ, ইনডোর সম্পাদক মোসাদ্দেক হোসাইন তানিম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিনুর-আল শাফি। এছাড়া ও নির্বাহী সদস্যবৃন্দ হয়েছেন  মো. আবু বকর সিদ্দিক, মো. সাকরুজ্জামান হৃদয়, মো. আব্দুল্লাহ আল মামুন মোল্লা, আবু রায়হান, সাজ্জাদ হোসেন নিরব, আল আমিন আহমেদ সোহান ও মাহমুদুল হাসান খান।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার বলেন, গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মান উন্নয়নে কাজ করব। আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বড় প্ল্যাটফর্মে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

অন্যদিকে সাধারণ সম্পাদক সাকিব আল মাহমুদ জানান, আমাদের বর্তমান কমিটির লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা। আমরা বিশ্বাস করি, এখন আর খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখলে হবে না , নেতৃত্ব ও মানবিক মানুষ হওয়ার জন্যেও খেলাধুলা জরুরি । ভবিষ্যতেও আমরা আরও নতুন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাব।

সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর হুমায়ুন কবির বলেন, গ্রিন ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার বিকাশে সমান গুরুত্ব দিয়ে আসছে, যা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারাবাহিকতায় নবনির্বাচিত স্পোর্টস ক্লাব কমিটি খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা গঠন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, তাদের সুসংগঠিত প্রচেষ্টায় গ্রিন ইউনিভার্সিটির ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।

আত্মহত্যা মানসিক স্বাস্থ্য সমস্যা, ‘ক্রিমিন্যাল অ্যাক্ট’ না…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে প্রধানমন্ত্র…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির দায়িত্বে ড. হান্নান-আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9