মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু, স্ত্রী আহত

২৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM
নিহত মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী

নিহত মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী © সংগৃহীত

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুজাহিদ মিল্লাদ (২২) নামের এক বাংলাদেশি তরুণ। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান আছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা (২০) । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ট্যাক্সি যোগে শহরে আসার পথে এমইএক্স মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মুজাহিদ ও তার স্ত্রী নাফিসার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের ট্যাক্সিকে সরাসরি সামনে থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘাতক গাড়ির চালক ৩১ বছর বয়সি এক সেনাসদস্য, যিনি ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন।’

পুলিশ নিশ্চিত করেছে যে, ওই সেনাসদস্য মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলেন। দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির ট্যাক্সিচালক এবং সেনাসদস্যের গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। অভিযুক্ত সেনাসদস্যকে সড়ক পরিবহন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আহতদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬