বাংলাদেশি শ্রমিকদের বড় সুখবর দিল মালয়েশিয়া

০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ PM
বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া © সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। একইসঙ্গে শ্রমিকদের অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতশ্রী রামানন রামকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছে।

যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারী কমিয়ে অভিবাসনের ব্যয় হ্রাস, বিশ্বাসযোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার এবং আটকে থাকা শ্রমিকদের নিয়োগ দ্রুত সম্পন্ন করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এতে আরও বলা হয়, মালয়েশিয়া সব উৎসদেশের জন্য এআই–ভিত্তিক প্রযুক্তিনির্ভর নিয়োগব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এতে মধ্যস্বত্বভোগী কমবে, অভিবাসন খরচ কমবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনা অনুযায়ী ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের জন্য খরচ শূন্য হবে। বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য সব প্রেরণকারী দেশকে সম্পৃক্ত করে একটি বৈশ্বিক উদ্যোগ হিসেবে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তুতি ব্যক্ত করা হয়।

এ ছাড়া মানব পাচারসংক্রান্ত চলমান আইনি মামলা সম্পর্কিত উদ্বেগ নিয়ে দুই পক্ষই আলোচনা করেছে। বাংলাদেশ পক্ষ আইনের শাসন, যথাযথ প্রক্রিয়া, জবাবদিহি এবং সময়োপযোগী বিচার নিশ্চিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অনিয়মিত শ্রমিকদের সমস্যা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদ প্রদান এবং তথ্য আদান-প্রদান বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬