মায়ের ভরণপোষণ না দেওয়ায় স্ত্রীসহ গ্রেফতার হলেন ছেলে

২৭ অক্টোবর ২০২২, ০৪:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মো. সাইফুল্লাহ এবং তার স্ত্রী রুমা

মো. সাইফুল্লাহ এবং তার স্ত্রী রুমা © সংগৃহীত

ঝিনাইদহে সরকারি চাকরিজীবী এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মায়ের ভরণপোষণের দায়িত্ব নেননি এবং মায়ের কোনো খরচও দিতেন না। বুধবার (২৬ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা মরহুম শহিদুল্লাহর ছেলে মো. সাইফুল্লাহ (৪৪) এবং তার স্ত্রী রুমা (৩০)। ছেলে সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। মা জহুরা খাতুনের দুই ছেলের মধ্যে সাইফুল্লাহ বড়। ছোট ছেলে শহরের মুদি দোকানে কাজ করেন। তারা সবাই একই বাড়িতে বসবাস করেন। 

আরও পড়ুন: ‘আমাদের শিক্ষামন্ত্রী খুবই আন্তরিক’

ভুক্তভোগী জহুরা খাতুন জানান, তার শরীর খুব খারাপ। হার্টে ব্লক। ছেলেকে বলার পরও ডাক্তারের কাছে নিয়ে যায় না। ছেলে ও পুত্রবধূ তাকে ঠিকমতো খেতে দেয় না। কিছু বললে তারা তাকে মারে।

মামলা সূত্রে জানা যায়, জহুরা খাতুনকে তার ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। ভরণপোষণ দিতেন না, খেতেও দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও পুত্রবধূর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দেন। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। 

ট্যাগ: আটক
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close