এবার রংপুরেও ধর্মঘটে বাস মালিকরা

২৭ অক্টোবর ২০২২, ০৪:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
বাস ধর্মঘট

বাস ধর্মঘট © ফাইল ছবি

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এবার রংপুরে পরিবহন ধর্মঘট ডাকলেন মালিকরা। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত পর্যন্ত চলবে ধর্মঘট।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক আজ দুপুরে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়।

এ বিষয়ে মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক জানান, আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা এখনও দেওয়া হয়নি। ধর্মঘট আহ্বানের চিঠি মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে চলে অঘোষিত পরিবহন ধর্মঘট। ধর্মঘটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এরপর খুলনায় গত ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ঘোষণা দিয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

এদিকে ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দুই দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও পরিবহন মালিকরা বলছেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবিতে তাদের ধর্মঘট। তবে বিএনপি বলছে, তাদের সমাবেশ বানচাল করার চেষ্টায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের দশ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close