সিত্রাং এখন দুর্বল, ৪৮ ঘণ্টা পর সূর্যের দেখা মিলেছে রাজধানীতে

২৫ অক্টোবর ২০২২, ০১:৩১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
৪৮ ঘণ্টা পর সূর্যের দেখা মিলেছে রাজধানীতে

৪৮ ঘণ্টা পর সূর্যের দেখা মিলেছে রাজধানীতে © সংগৃহীত

টানা ৪৮ ঘণ্টা বৃষ্টির পর অবশেষে সূর্যের দেখা পেলো রাজধানীবাসী। কড়া রোদ না উঠলে দীর্ঘ সময় বৃষ্টি আর হিমেল বাতাসের পর সূর্যের নরম আলোয় ভাসছে শহর। যদিও কোথাও কোথাও এখনও আকাশ মেঘলা। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। অবশ্য এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। এরপর দ্রুত দুর্বল হয়ে বর্তমানে নেত্রোকোনা এবং আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আরও পড়ুন: সিত্রাংয়ে উপড়ে গেছে ঢাকা কলেজের গাছ, ৯০ পরিবার পানিবন্দি

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আজ আর ভারী বৃষ্টির শঙ্কা নেই। তবে কোথাও কোথাও আকাশে মেঘ আছে এখনও। সে হিসাবে হালকা বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে। সেখানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩২৫ মিলিমিটার। এছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২৫৫ মিলিমিটার, সিলেটে ৩৬, ময়মনসিংহে ১৩১, রাজশাহীতে ২,  রংপুরে ৮ এবং খুলনায় ২১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬