আজ সন্ধ্যাই উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং: প্রতিমন্ত্রী

২৪ অক্টোবর ২০২২, ০৩:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী © সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আজ সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত যে কোনও আঘাত হানবে। এটা পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনও পূর্বাভাস নেই। এটি উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে। আর দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে।

আরও পড়ুন: ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

১৩টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। অর্থাৎ চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও বিশেষ করে মহেশখালী, সন্দীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে।

উপকূলে ৭ হাজার ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সকাল থেকেই মানুষদের আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। আমরা আম্পানের সময় ২৪ লাখ লোককে সরিয়েছিলাম। এবার ২৫ লাখ সরানোর লক্ষ্য রাখা হয়েছে।

এর আগে রোববার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছিলেন ঝড়টি বাংলাদেশে মঙ্গলবার আঘাত হানতে পারে।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close