বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে: কাদের

২৩ অক্টোবর ২০২২, ০২:৪৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে। এখন আপনারা কিছু টেউ দেখতে পাচ্ছেন। এটা ভালো।

রোববার (২৩ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১) -এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবকে বিকেলে আমন্ত্রণ জানিয়েছি, একটা জেলা সম্মেলনে কত মানুষ হয় দেখার জন্য। লাখ বলে বলে মনকলা খাচ্ছেন চিত্তকে সুখ দেওয়ার জন্য। ভুলে গেছেন, আওয়ামী লীগের অফিসের সামনে ফুটপাতের ওপর আমরা মিটিং করতে পারিনি, বাধা কাকে বলে। মোহাম্মদ নাসিম নেই, মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। সাধারণ একটা সমাবেশে আব্দুস সামাদকেও রেহাই দেওয়া হয়নি, তিনিও হাসপাতালে গেছেন। বিএনপি বাধার কথা বলে, জাতীয় পার্টিও বলছে তাদের রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। এ অবস্থা তো আমাদের ওপরও ছিল। কি না করেছে তারা।

তিনি বলেন, বিএনপির আমলে পাঁচ বছরে পাঁচ সপ্তাহও আমি ঘরে থাকতে পারিনি। কিন্তু তারা সবাই নিজের ঘরে অবস্থান করছেন। মরা গাঙ্গে জোয়াড় আর আসবে না। গণমাধ্যমকর্মীরা এতদিন পর ঘুমিয়ে থাকাদের জেগে উঠতে দেখে বড় করে ছবি প্রচার করেছে।

আরও পড়ুন: রাবিতে এমপি ফজলে হোসেন বাদশার কুশপুত্তলিকা দাহ

বিএনপির কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কোন পাল্টা কর্মসূচি দেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি। প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাখ লাখ লোক দেখবেন? আসেন। ২৯ তারিখ ঢাকা মহানগর সম্মেলন করব, সেখানে আসেন।

বিএনপির সমাবেশ হলে বাস ধর্মঘট হয়, এ বিষয় জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে কি বাস বন্ধ ছিল। বাস-মালিকদের সেটি জিজ্ঞাসা করুন। আমি যখন মন্ত্রী তখন যে তারা (বাস-মালিক) আমাদের বিরুদ্ধে ধর্মঘট করেছে। বেসরকারি গাড়ি চালাবে কি না চালাবে সেটি আমি জোর করতে পারি না। আমার বিরুদ্ধে যখন করে তখন আপনারা দেখেন না? আওয়মী লীগ কি পালানোর দল, তারা কেন পালাবে? পালিয়েছেন যিনি আপনাদের মূল নেতা। যিনি টেমস নদীর পার থেকে ফরমায়েশ দেন। যার নির্দেশে চলেন তিনি তো কাপুরুষের মতো মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। দেশে ফেরার সৎ সাহস পেলেন না। তিনি নাকি আবার গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন! পাগলে কী না বলে ছাগলে কী না খায়।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence