ব্যারিস্টার সুমনের খেলা দেখতে গিয়ে তরুণের মৃত্যু

১৪ অক্টোবর ২০২২, ০৯:১৯ PM
ফুটবল খেলছেন ব্যারিস্টার সুমন

ফুটবল খেলছেন ব্যারিস্টার সুমন © সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে মো. খোরশেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নীয়রা জানান, পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন পাঁচবিবির বাসিন্দা মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম। খেলা দেখতে আসা দর্শকরা মাঠের আশপাশের বাসা-স্কুলের ছাদ, টিনের চালা ও উঁচু গাছের মগডালে অবস্থান নেন। এ সময় মাঠের দক্ষিণ পাশে সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পরিত্যক্ত একটি ঘরের টিনের ছাউনি ধসে পড়ে দর্শকের চাপে। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ওই ভবনের টিনের চালায় ১৫০ জনের বেশি দর্শক বসে খেলা দেখছিলেন। খেলা শুরুর কয়েক মিনিট পর হঠাৎ দর্শকের চাপে টিনের চালা ভেঙে নিচে পড়ে। এতে ২০-২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, নিহত দর্শকের নাম খোরশেদ বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। বয়স আনুমানিক ২০ বছর। তাঁর বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানতে পারেননি।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬